দুর্গাপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন এমপি নজরুল
প্রকাশ : ০৩ মে ২০২৬, ২২:৫৩
দুর্গাপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন এমপি নজরুল
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শুভ উদ্বোধন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।


রবিবার ( ২ মে) সকালে পৌরসভা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি।


এসময় তিনি বলেন, জনগণের সেবাই আমার ব্রত। শিক্ষা, উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য আমি নিবেদিতপ্রাণ। পুঠিয়া-দুর্গাপুরের সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।


উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও বাস্তবায়নে সক্রিয় সহযোগিতা করেন দুর্গাপুর পৌরসভার প্রশাসক" লায়লা নূর তানজু এবং পৌর নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মো. শাহাবুল হক। অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলরবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।


এদিন উদ্বোধন করা প্রকল্পগুলো হলো, পৌর এলাকার বিভিন্ন সড়ক সংস্কার ও কার্পেটিং, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, পৌর মার্কেট উন্নয়ন, সড়কবাতি স্থাপন ও জনকল্যাণমূলক অন্যান্য অবকাঠামো নির্মাণ।


স্থানীয় বাসিন্দারা জানান, এসব উন্নয়ন কাজ বাস্তবায়নের ফলে দুর্গাপুর পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com