
চাঁপাইনবাবগঞ্জে ৪ থেকে ৫ ফুট উচ্চতার ৫ হাজার ২৬০টি গাঁজা গাছ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রবিবার (৩ মে) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পৌর এলাকার কাঁঠাল বাগিচা এলাকায় অভিযান চালিয়ে এসব গাজা গাছ জব্দ করা হয়।
এ ঘটনায় পরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি নিয়মিত মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে ডিএনসি।
অভিযানে উপ-পরিদর্শক (এসআই) আরিফের নেতৃত্বে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিবার্তা/লিটন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]