বাগমারায় ১২৬০ বোতল অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ : ০৩ মে ২০২৬, ১৬:৪৭
বাগমারায় ১২৬০ বোতল অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ এলাকা থেকে ১২৬০ বোতল অ্যালকোহল মাদকদ্রব্যসহ মো. আমিনুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।


শনিবার ( ২ মে) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ তাকে আটক করা হয়।


আটককৃত মো. আমিনুল ইসলাম (৪০) রাজশাহীর বাগমারা থানাধীন ধানগাছি গ্রামের মো আব্দুস সাত্তারের ছেলে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল স্বীকার করেছে সে দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে অবৈধভাবে অ্যালকোহল সংগ্রহ করে বাগমারাসহ আশপাশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। জব্দকৃত ১২৬০ বোতল অ্যালকোহল বিক্রয়ের উদ্দেশ্যেই নিজের দখলে রেখেছিল।


র‌্যাব আরও জানায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জঙ্গি, অস্ত্র, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাই, ধর্ষণ, অপহরণসহ মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়।


গ্রেফতারকৃত আমিনুল ইসলামের বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com