
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে নতুন করে পুনঃ খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় খাল পুনঃখননের অংশ হিসেবে শনিবার (২ মে) দুপুরে উপজেলার বুড়ইল ইউনিয়নের সিধইল খালে ২ কিলোমিটার পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
উদ্বোধনকালে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি উন্নয়নের লক্ষ্যে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও এই কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছেন। তিনি আরও বলেন, নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ খাল পর্যায়ক্রমে পূণঃ খনন করা হবে। এতে কৃষকদের সেচ সমস্যা কমবে, পানি নিষ্কাশন সহজ হবে এবং কৃষি উৎপাদন বাড়বে। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও এই খাল পুনঃখনন কার্যক্রম শুরু হওয়ায় কৃষকদের মধ্যে নতুন আশাবাদ দেখা দিয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদার, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন ও পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এরপর সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন উপজেলার ভাটরা ইউনিয়নের সালুকা খালে ২ দশমিক ৮ কিলোমিটার পুনঃখনন কার্যক্রমেরও উদ্বোধন করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/মানির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]