
বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (১ মে) বেলা ১১টায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে নন্দীগ্রাম উপজেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে অস্থায়ী কার্যালয়ে নন্দীগ্রাম উপজেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার ও সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সহসভাপতি একেএম ফজলুল হক, সাধারণ সম্পাদক আলহাজ শাবান আলী, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন ও নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল প্রমুখ।
বিবার্তা/মনিরুজ্জামান/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]