চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
প্রকাশ : ০১ মে ২০২৬, ১৯:৪১
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দুনিয়ার মজদুর, এক হও এক হও"—এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ (১ মে) সকালে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব), গোমস্তাপুর উপজেলা শাখার (রেজিঃ নং- বি-১৯৭১) এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।


শুক্রবার (১ মে) সকালে উপজেলার রহনপুর বাগদুয়ার পাড়া অফিস কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে ইমারত নির্মাণ কাজের সাথে যুক্ত শত শত শ্রমিক তাদের অধিকার আদায়ের দাবিতে ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।


বিবার্তা/মোস্তাফিজুর/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com