গোদাগাড়ীেতে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার
প্রকাশ : ০১ মে ২০২৬, ১৪:২৪
গোদাগাড়ীেতে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকা থেকে ২২০ গ্রাম হেরোইনসহ মো. হাবিবুল্লাহ (৩০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে করেছে।


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টা ৩৫ মিনিটে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী থানা এলাকায় চেকপোস্ট পরিচালনা করে এসব মালামাল জব্দ ও এক ব্যাক্তিকে আটক করা হয়।


আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে হেরোইন পরিবহনের কথা স্বীকার করে। পরবর্তীতে তার মোটরসাইকেলে বিশেষ কায়দায় লুকানো টিস্যু ব্যাগ বের করে দিলে ব্যাগের ভেতর থেকে তিনটি পলিব্যাগে মোট ২২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত হাবিবুল্লাহ এলাকার চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে সে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে অবৈধ হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করে আসছিল।


উদ্ধারকৃত মাদকসহ আটক ব্যক্তির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com