
"সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যকে সামনে রেখে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে বিভাগীয় শ্রম দপ্তরের সামনে থেকে র্যালিটি শুরু হয়। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে শ্রমিক-কর্মচারী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা র্যালিতে অংশ নেন। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি সম্বলিত স্লোগান দেওয়া হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন, মো. মাহফুজুর রহমান রিটন, প্রশাসক, রাজশাহী সিটি কর্পোরেশন,কাজী শহিদুল ইসলাম, জেলা প্রশাসক, রাজশাহী,বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, প্রশাসক, রাজশাহী জেলা পরিষদ,রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, রাজশাহী,মোহাম্মদ শাহজাহান, ডিআইজি, রাজশাহী রেঞ্জ এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা র্যালিতে অংশগ্রহণ করেন।
আয়োজক বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শিল্প সম্পর্ক শিক্ষায়তন এবং গ্রাম কল্যাণ কেন্দ্র সপুরা, রাজশাহী-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
আয়োজকরা জানান, শ্রমিকদের মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে জনসচেতনতা বাড়াতেই প্রতিবছর দিবসটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য শ্রমিকদের সুস্বাস্থ্য ও কর্মদক্ষতার মাধ্যমে দেশের উন্নয়নে তাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেছে।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]