সারাদেশ
নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত, ট্রাক চালক গ্রেফতার
প্রকাশ : ০১ মে ২০২৬, ০১:৩৮
নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত, ট্রাক চালক গ্রেফতার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় হাসেম আলী (৩৫) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছে। সে নন্দীগ্রাম পৌর এলাকার কালিকাপুর সড়ক পাড়ার ইনতাজ আলীর ছেলে।


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে নিহত হাসেম আলী কুন্দারহাট এলাকা থেকে অটোভ্যানে কয়েকটি ফ্রিজ নিয়ে নন্দীগ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছিলে পিছন দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক তার অটোভ্যানে সজোরে ধাক্কাদেয়। এতে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর কুন্দারহাট হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেন এবং ট্রাক চালককে গ্রেফতার করে।


কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকের ধাক্কার হাসেম আলী নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com