
বগুড়ার নন্দীগ্রামে জাম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আকাশ (২২) নামের এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের খেজুরপুকুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আকাশ চাকলমা গ্রামে আব্দুল কাদেরের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আকাশ অনার্সে অধ্যয়নরত ছিলেন। কিছুদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হওয়ার পর সারারাত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বুধবার সকালে স্থানীয় লোকজন খেজুরপুকুর এলাকায় একটি জাম গাছে ঝুলন্ত অবস্থায় আকাশের মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা নন্দীগ্রাম থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তার মরদেহ উদ্ধার করে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, আকাশ নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]