শখে মদপানে কলেজ ছাত্রের মৃত্যু
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১৯:২২
শখে মদপানে কলেজ ছাত্রের মৃত্যু
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীতে মদপান করে অসুস্থ হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম জাহিদ হাসান অলি (২০)। তিনি রাজশাহী নিউ ডিগ্রি কলেজ-এর ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।


জানা যায়, জাহিদ নগরের বোয়ালিয়া থানার বেতপট্টি এলাকার একটি বাসায় কয়েকজন বন্ধুর সঙ্গে থাকতেন। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বাতাসপুর গ্রামে। অসুস্থ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হলে বুধবার (২৯ এপ্রিল) সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, জাহিদ নিয়মিত মদপান করতেন না। শখের বসে দুই দিন আগে বন্ধুদের সঙ্গে মদ পান করার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের কাছে বিষয়টি জানাজানি হওয়ার আশঙ্কায় শুরুতে হাসপাতালে ভর্তি হননি। পরে বুধবার ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বন্ধুরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের জানানো হয়, তিনি মদপান করেছিলেন। মৃত্যুসনদে অ্যালকোহলজনিত বিষক্রিয়াকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।


ওসি আরও জানান, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই। তারা মামলা করতে চাননি এবং ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে গেছেন।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com