
জয়পুরহাটের ক্ষেতলালে সংবাদ প্রকাশের জেরে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) অফিসে হামলার শিকার হয়েছেন আমানউল্লাহ আমান নামে এক সাংবাদিক। তিনি দৈনিক কালবেলার ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা-উপজেলার সাংবাদিকরা। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় সূত্রে ও প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ইউএনও সানজিদা চৌধুরী। এমন সময় ক্ষেতলাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক তার লোকজন নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে প্রবেশ করেন। সেখানে অবস্থানরত অন্যান্য সাংবাদিকদের সঙ্গে আমানউল্লাহ আমানও বসেছিল। সম্প্রতি তার বিরুদ্ধে (বিএনপি নেতা) সরকারি পুকুরের মাটি ও বালু উত্তোলনের সংবাদ দৈনিক কালবেলায় প্রকাশ করার জেরে সাংবাদিক আমানউল্লাহ আমানের ওপর চড়াও হোন এবং তাকে গালিগালাজ করতে থাকেন। এ সময় পেছন থেকে বিএনপি নেতার সঙ্গে আসা কয়েকজন কর্মী সমর্থক আমানের ওপর হামলা করে মারধর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী সাংবাদিক বলেন, সংবাদ প্রকাশের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে আমার ওপর বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক তার লোকজন হামলা ও মারপিট করে। বর্তমানে আমি চিকিৎসা নিচ্ছি। আগামীকাল অভিযোগ দায়ের করবো। আশাকরি আমি ন্যায় বিচার পাবো।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]