কুষ্টিয়ায় পার্সেলে রাখা বোমা বিস্ফোরণ, ভ্যানচালক আহত
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৮:৪৯
কুষ্টিয়ায় পার্সেলে রাখা বোমা বিস্ফোরণ, ভ্যানচালক আহত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় পার্সেলে রাখা বোমা বিস্ফোরণে নাসির শেখ (৫০) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন।


সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে লাহিনী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ব্যাটারি সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।


আহত নাসির শেখ লাহিনী কর্মকার পাড়ার বাহের শেখের ছেলে। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে দু’জন অপরিচিত ব্যক্তি ভ্যানচালক নাসিরকে ৩০টাকা ভাড়া দিয়ে ব্যাগে রাখা একটি পার্সেল লাহিনী জোয়ার্দার পাড়ার বাসিন্দা হামিদুল ইসলামের বাড়িতে পৌঁছে দিতে বলেন। পার্সেলটি হামিদুলের বাড়িতে নিয়ে গেলে তিনি নিতে অপরাগত প্রকাশ করেন। এরপর পার্সেলটি নিয়ে পুনরায় লাহিনী বটতলা এলাকায় ফিরে আসেন হামিদুল। সেখানে একটি ফলের দোকানের সামনে স্থানীয় কয়েকজনের উপস্থিতে পার্সেল খুলে ভেতরে একটি কাঠের বাক্স দেখতে পাই। এরপর কাঠের বাক্সটি খোলার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়।


আহত ভ্যানচালক নাসির শেখ বলেন, যে দু’জন পার্সেলটি আমাকে পৌঁছে দিতে বলেছেন আমি তাদের কাউকে চিনি না। তারা নিজেদের গাড়ির ড্রাইভার পরিচয় দিয়েছিল। আর হামিদুল ইসলামও গাড়ির ড্রাইভার। তারা একে অপরের পরিচিত বলেছিল।সবাইকে স্বাক্ষী রেখেই পার্সেলটি খুলেছিলাম, কাঠের বাক্সটি তখনি বিস্ফোরিত হয়।


কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, আহত একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্প্রিন্ট জাতীয় কিছুর আঘাতে তার শরীরের নিম্নাঙ্গক্ষতিগ্রস্থ হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।


কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, বোমা বিস্ফোরণে একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিষ্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com