
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ট্রান্সফরমা চোর চক্রের মূল হোতা বাকিরুলকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার (২৬ এপ্রিল) বিকেলে সলঙ্গা থানার চড়িয়া মধ্যেপাড়া ঢাকা- বনপাড়া মহাসড়কের পাশে আল্লাহর দান হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত বাকিরুল উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া মধ্যেপাড়া গ্রামের দেলবার ফকিরের ছেলে।
জানা যায়, এই সংঘবদ্ধ চোর চক্র এতোটাই দক্ষ যে, তারা মাত্র ২০ মিনিটেই একেকটি ট্রান্সফার চুরি করে নিয়ে যেতে সক্ষম হতো। এ ঘটনায় তিনটি পক্ষ জড়িত থাকে একপক্ষ আগে থেকে ট্রান্সফারমার কোথায় আছে কীভাবে চুরি করতে হবে সে জন্য তথ্য সংগ্রহ করে। অপর পক্ষ সুযোগ বুঝে চুরি করে। আরেক পক্ষের মধ্যস্থতায় চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমারগুলো বিক্রি করা হতো এর মূল হোতা ছিলো বাকিরুল।
এর আগেও অনেকবার বিপুল পরিমাণ বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশসহ এই চক্রের অনেক সদস্যকে আটক করে পুলিশ, চোর চক্রের মূল হোতা বাকিরুল এর নামে এনায়েতপুর থানার একটি মামলায় ওয়ারেন্ট হলে গতকাল বিকালে র্যাব তাকে আটক করে, সলঙ্গা থানায় হস্তান্তর করে। পরে তাকে জেল হাজতে প্রেরণ কনে পুলিশ।
এবিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, এনায়েতপুর থানার ওয়ারেন্ট ভুক্ত আসামি বাকিরুলকে র্যাব আটক করে সলঙ্গা থানা হস্তান্তর করে। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/কাইয়ুম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]