শিবগঞ্জে ডিজেল পাচারের চেষ্টা: ফিলিং স্টেশন মালিককে জরিমানা
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ২২:৩৮
শিবগঞ্জে ডিজেল পাচারের চেষ্টা: ফিলিং স্টেশন মালিককে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শিবগঞ্জে অবৈধভাবে ৮০০ লিটার ডিজেল পাচারের চেষ্টার অপরাধে একটি ফিলিং স্টেশনের মালিক জাহিরুল কাইয়ুম বাবরকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


রবিবার (১৬ এপ্রিল) রাতে শিবগঞ্জ ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ রায় প্রদান করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।


তিনি জানান, প্রশাসনের অনুমতি ছাড়াই ড্রাম ভর্তি করে বাল্ক আকারে ইট ভাটায় তেল সরবরাহ করা হচ্ছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি ড্রামভর্তি মোট ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে জব্দকৃত ডিজেল পুনরায় পাম্পের ট্যাংকে রাখা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জাহিরুর কাইয়ুম বাবরকে ১০ হাজার টাকা জরিমানা প্রদাণ করা হয়।


তিনি আরও জানান, এ ধরনের অভিযান চলমান থাকবে।


বিবার্তা/লিটন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com