
বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে একটি মালিকানাবিহীন এস্কেভেটরের বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জামাদি জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার ভাটরা ইউনিয়নের কোষাশ গ্রামে অভিযান চালিয়ে এস্কেভেটরের বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জামাদি জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার।
প্রশাসন সূত্রে জানা যায়, কোশাষ গ্রামের বিশলাল নামক একটি সরকারি পুকুরে অনুমোদন ছাড়াই মাটি কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সেখানে একটি এস্কেভেটর পাওয়া গেলেও এর মালিক বা চালক কাউকে পাওয়া যায়নি। দীর্ঘ সময় অপেক্ষার পর কাউকে না পেয়ে এস্কেভেটরের বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জামাদি জব্দ করে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার জানান, সরকারি নিয়ম অমান্য করে অবৈধভাবে মাটি কার্তন করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। মালিকানা নিশ্চিত না হওয়ায় প্রাথমিকভাবে এস্কেভেটরের বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। অবৈধভাবে মাটি কার্তনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং অবৈধ কর্মকান্ডে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]