সারাদেশ
লালপুরে ৩২৪ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ২২:৩৯
লালপুরে ৩২৪ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের লালপুর থানাধীন আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩২৪ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭ হাজার ২৩০ টাকাসহ তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।


শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টা ৪৫ মিনিটে পুলিশের সঙ্গীয় ফোর্সসহ লালপুর উপজেলার মিল্কিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে একই গ্রামের মো. হাফিজুল (৪৮)-এর বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৭০ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৭ হাজার ২৩০ টাকা জব্দ করা হয়। এছাড়া ধনঞ্জয়পাড়া গ্রামের মো. আহসান শামীম (৩৮)-এর কাছ থেকে ১৪৪ পিস এবং বাগাতিপাড়া উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের মো. রেন্টু মোল্লা (৩০)-এর কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ইয়াবার পরিমাণ ৩২৪ পিস বলে নিশ্চিত করেছে পুলিশ।


জব্দকৃত আলামত যথাযথ প্রক্রিয়ায় জব্দ তালিকা মূলে সংরক্ষণ করা হয়েছে। লালপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


বিবার্তা/‎ইউসুফ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com