
সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তঃনগরসহ সব ধরনের বাস চলাচল বন্ধের একদিন স্বাভাবিক হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে পুনরায় শুরু হয়েছে সব রুটে বাস চলাচল।
জানা যায়, দীর্ঘ দিন যাবৎ চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়ন ও চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ চলে আসছে। তারা উভয়ই পক্ষই নিজেদের সঠিক এবং অপর পক্ষকে ভুল বা ভুয়া দাবি করেছেন। শ্রমিকদের কল্যাণের নামে উত্তোলনকৃত চাঁদাকে একে-অপরকে চাঁদাবাজ হিসেবেও অবহিত করছেন। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে সব বাস চলাচলে ধর্মঘটের ডাক দেয় জেলা ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং এক দিনব্যাপী এই ধর্মঘট পালিত হয়।
এ ছাড়া, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর এলাকার শ্রমিক কল্যাণ ফিলিং স্টেশন পাম্পের সামনে নিজেদের নেতাকর্মীদের নিয়ে আলোচনায় বসেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। এই সময় পাম্পের সামনে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন।
দুই পক্ষের বিরোধ মিটানোর জন্য চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মুখলেসুর রহমানের নেতৃত্বে দুই পক্ষের নেতাদের দিয়ে আলোচনায় বসেন তারা। দীর্ঘ আলোচনা শেষে আজকে সকাল থেকে সব ধরনের বাস চলাচলের বিষয়ে সিদ্ধান্ত হয়। পরে ধর্মঘট তুলে নেন জেলা ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতারা এবং বাস চলাচল স্বাভাবিক হয়।
বিবার্তা/লিটন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]