সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ২০:১৩
সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়া উপজেলায় ত্রাণ সংরক্ষণ ও ব্যবস্থাপনা জোরদার করতে নতুন ত্রাণ গোডাউনের উদ্বোধন করা হয়েছে।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলা কোর্টমাঠ চত্বরে এ গোডাউনের শুভ উদ্বোধন করেন নাটোরের জেলা
প্রশাসক (ডিসি) আসমা শাহীন।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুন্ডুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।


জানা গেছে, সাড়ে ৯ লক্ষ ৫৩ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে সিংড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়। নতুন এই ত্রাণ গোডাউন নির্মাণের ফলে দুর্যোগকালীন সময়ে ত্রাণ সংরক্ষণ ও দ্রুত বিতরণ কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


বিবার্তা/রাজু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com