
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর জমি সংক্রান্ত বিরোধের জেরে ‘ঝর্ণা বেগম’ হত্যা মামলার এক আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুর ৩টার দিকে ডিএমপি ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন জসীমউদ্দীন এলাকায় অভিযান পরিচালনা করে তকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন- কুরবান আলী (২১), পিতা- হানিফ মিয়া, কাজলীয়া, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
উল্লেখ্য যে, গত ২৭ জানুয়ারি এ মামলার এজাহারনামীয় ৫নং আসামিকে র্যাব-৯ গ্রেফতার করেছিল।
ব্রাহ্মণবাড়িয়া র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে।
পরবর্তী আইনি ব্যবস্হা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]