সিংড়ায় জাতীয় কৃষক সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০১:২২
সিংড়ায় জাতীয় কৃষক সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়ায় জাতীয় কৃষক সমিতি সিংড়া উপজেলা শাখার উদ্যোগে সারাদেশে তেল, ডিজেল, অকটেন সংকট, গ্যাস সিলিন্ডার কালো বাজারী, চিকিৎসা ব্যবস্থার অবনতি, বিদ্যুতের লোড সেডিং ও দুর্নীতি, ট্রান্সফরমার চুরি, কৃষি সেচের মটর চুরি, ধানের ন্যায্য মুল্য, দ্রব্য মুল্যের উর্ধগতি প্রতিরোধ কল্পে একটি বিক্ষোভ মিছিল সিংড়া বাজার , বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে উপজেলা নির্বাচন অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


জাতীয় কৃষক সমিতির উপজেলা শাখার সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ওয়াকার্স পাটির উপজেলা সভাপতি মিজানুর রহমান, রুস্তম আলী, কৃষক আলতাব আলী প্রমুখ।


বক্তারা বলেন, চলনবিলে ধানের পুরো মৌসুম চলছে কিন্তু কৃষক ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না , বিদ্যুতের সীমাহীন লোডশেডিং শুরু হয়েছে , মাঠে কৃষকের ট্রান্সফরমার চুরি হচ্ছে , হাসপাতলে বিদ্যুতের অভাবে রোগীর করুন দশা , ফ্যামিলি গ্যাসের সিলিন্ডার মূল্য অসহনীয় পর্যায়ে পৌঁছেছে , এগুলো থেকে সাধারণ
মানুষসহ আমরা সকলেই পরিত্রান চাই , পাশাপাশি এই সমস্ত জায়গায় সরকারের দায়িত্বশীলদের জবাবদিহি সহ দুর্নীতিতে সম্পৃক্ত কর্মকর্তাদের শাস্তির আহবান জানান । পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


বিবার্তা/রাজু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com