সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ২০:২৬
সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু
​সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়ায় চীনাবাদাম ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমেদ (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।


বুধবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার হাতিয়ান্দাহ ইউনিয়নের শালিকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


​নিহত আহমেদ স্থানীয় গোলকপাড়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র ও ওই গ্রামের রাশেদুল ইসলামের ছেলে।


​জানা গেছে, দুপুরে বাবার সাথে জমিতে সেচ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয় আহমেদ। পরে স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরতচিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


বিবার্তা/রাজু /এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com