তালায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ২১:০৭
তালায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টিকাদান কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার তালা উপজেলায় শুরু হয়েছে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন।


সোমবার (২০ এপ্রিল) সকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহাত খান। এ সময় আরও উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জ্যোতির্ময় সরকার, সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সবুজ বিশ্বাস, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, প্রচার সম্পাদক সেকেন্দার আবুজাফর বাবু এবং নির্বাহী সদস্য কে এম শাহিনুর রহমান। এছাড়াও স্বাস্থ্যকর্মী ও সেবিকারা উপস্থিত ছিলেন।


আজ (২০ এপ্রিল) থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচি চলবে আগামী ১০ মে পর্যন্ত। কর্মসূচির আওতায় উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ২৭ হাজার শিশুকে টিকা প্রদান করা হবে। কমিউনিটি পর্যায়ে ২৮৮টি কেন্দ্রে ৮ দিন এবং ২৪৪টি স্কুলে ৩ দিন টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ৮ দিন টিকা প্রদান করা হবে।


বিবার্তা/সেলিম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com