
হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামেও শিশুদের হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল জানান, এ কর্মসূচির আওতায় উপজেলায় মোট ১৭ হাজার ৫০২ জন শিশুকে হামের টিকা প্রদান করা হবে। উপজেলায় মোট ১৬টি কেন্দ্র আগামী ১০ মে পর্যন্ত টিকাদান কার্যক্রম চলমান থাকবে। তিনি আরও জানান, ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের এ টিকা দেয়া হবে।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ড. ইকবাল মাহমুদ লিটন, চিকিৎসা কর্মকর্তা ডা. আবু নাঈম, ডা.মুমতাহিনা তাসনিম, ডা. মাহবুবা জান্নাত মুন্নী, ডা. ফারিহা খান চৈতী, ও ডা. মারইয়াম আরিজ’সহ ইপিআই ইনচার্জ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিবার্তা/মনিরুজ্জামান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]