
কুড়িগ্রামের চিলমারীতে দুই বছরের এক শিশু হত্যার ঘটনায় তিন দিন পার হলেও রহস্য উদঘাটন হয়নি। সরেজমিন সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন আহমেদ নামে এক ব্যক্তি তিন সাংবাদিককে বাধা দেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন চিলমারী সাংবাদিক ফোরাম ও সাংবাদিক সমাজ।
শুক্রবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা এলাকায় আয়শা (২) নামে দুই বছরের শিশুর মরদেহ উদ্ধার করা হলেও এত দিনেও আসামি শনাক্ত করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় তিনটি জাতীয় দৈনিকের প্রতিনিধি সোমবার (২০ এপ্রিল) সরেজমিনে এলাকায় গিয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে ও স্থানীয়দের সাথে কথা বলে তথ্য নিতে গেলে ওই এলাকার বাসিন্দা মহিউদ্দিন ওই তিন সাংবাদিককে সংবাদ সংগ্রহে বাঁধা দেয়। এছাড়াও অকথ্য ভাষায় তিন সাংবাদিককে আক্রমণ করেন।
সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার এক সাংবাদিক রিয়াদুল ইসলাম জানান, আমরা তিন জন সংবাদ সংগ্রহের জন্য গিয়েছিলাম। পাশাপাশি স্থানীয় সহ ওই পরিবারের সাথে কথা বলছিলাম, এসময় মহিউদ্দিন আমাদেরকে চার্জ করা শুরু করে এবং অকথ্য ভাষা ব্যবহার করে গালিগালাজ করেন। এবিষয়ের জন্য আমরা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
কালবেলা প্রতিনিধি এস এম রাফি বলেন, সরেজমিনে সংবাদ প্রকাশের জন্য তথ্য নিতে গেলে হঠাৎ মহিউদ্দিন এসে বলেন আপনারা কিসের সাংবাদিক, ভুয়া সাংবাদিক আপনাদের কার্ড কই? এক পর্যায়ে অকথ্য ভাষা ব্যবহার করে সাংবাদিক সমাজ কে হেয় করেন। স্বাধীন সাংবাদিকতায় এমন আচরণ মানা যায় না। কণ্ঠ রোধ করবার এই অপচেষ্টা নিসন্দেহে সত্য ধামাচাপা দেবার পায়তারা।
অভিযুক্ত মহিউদ্দিন আহমেদকে একাধিকবার ফোন দিলেও পাওয়া যায়নি।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার জানান, মামলা তদন্ত চলমান রয়েছে।
বিবার্তা/রাফি/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]