
বাগেরহাটের মোরেলগঞ্জে কৃষক দলের সভাপতি জয়নাল আবেদিনের জমিতে আদালতের নির্দেশনা অমান্য করে রাতের আধারে পাকা ইমারাত নির্মাণের প্রতিবাদ জানিয়েছে জানিয়েছেন দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী।
রবিবার (১৯ এপ্রিল) উপজেলার খাউলিয়া ইউনিয়নে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী জয়নাল আবেদিনের অভিযোগ, খাউলিয়া ইউনিয়নেরপশুরবুনিয়া গ্রামে তার বাবা ফকরুল ইসলামের ক্রয়কৃত ১৭ শতক জমিতে দীর্ঘ ৩০ বছর ধরে শান্তিপ্রিয়ভাবে বসবাস করে আসছেন তিনি। কিন্তু বিগত আওয়ামী লীগে সরবারের সময় প্রতিবেশী আব্দুল খালেক হাওলাদার ও তার লোকজন দলীয় প্রভাবখাটিয়ে জমিটি দখলে নেওয়ার পায়তারা করে। পরবর্তীতে সে নিরুপয় হয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত ওই জমিতে স্থিতিশীল বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।
আদালতের এ নির্দেশকে অমান্য করে প্রভাবশালী খালেক হাওলাদার তার ভাড়াটিয়া লোকজন নিয়ে গত শুক্রবার রাতে ৫টি পাকা পিলার নির্মাণ করেন। বাঁধা দিয়ে পুলিশকে অবহিত করা হলে নিকটস্থ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজটি বন্ধ করে দেয়।তার অভিযোগ, প্রতি রাতে পাকা ইমারতের কাজ করে যাচ্ছেন। উল্টো সামাজিক জোগাযোগ মাধ্যম ফেজবুকে কৃষক দলের সভাপতি জয়নাল আবেদিনের বিরুদ্ধে ভাংচুর, মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে এ চক্রটি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় গ্রামবাসিসহ দলীয় নেতাকর্মীরা।
গত বৃহস্পতিবার ভোররাতে ওই জমিতে কাজ চলছিলো। আমি খুলনা অবস্থান করছিলাম এ সুবাধে আব্দুল খালেক ভুমিদস্যুরা দখলের জন্য কাজ করছিলো। বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকতেও কিভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে লোকজন নিয়ে ইমারাত কাজ করে এটাই প্রশ্ন। আমার মা সহ পরিবারকে হুমকি প্রদান করা হচ্ছে। আমি প্রশাসনের প্রতি ন্যায় বিচার চাই।
এদিকে, আব্দুল খালেক হাওলাদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্ণ অস্বিকার করে বলেন, অন্যের জমিতে নয় তিনি তার জমিতেই পাকা পিলার করেছেন। আদালত আমাকেই রায় দিয়েছেন।
নিকটস্ত সন্ন্যাসী ফাঁড়ি পুলিশের এএসআই আবজাল হোসেন বলেন, বিজ্ঞ আদলেতের নির্দেশ উভয় পক্ষ মেনে চলতে হবে। আপাতত খালেক হাওলাদারকে কাজটি বন্ধ রাখার জন্য বলা হয়েছে। এ বিষয়ে আদেশটি নিয়ে আদালতে স্বরনাপন্ন হওয়ার জন্য বলা হয়েছে।
বিবার্তা/রাজীব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]