
কুষ্টিয়ার দৌলতপুরে নিজেকে ‘পীর’ পরিচয়দানকারী শামীম জাহাঙ্গীর হত্যার ঘটনায় ছাত্রদলকে জড়িয়ে অপপ্রচার ও মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দৌলতপুরউপজেলা ছাত্রদল।
রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় দৌলতপুর উপজেলাবিএনপি’র কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল। বক্তব্যে তিনি উল্লেখ করেন, একটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা : হামলায় সামনের সারিতে ছাত্রদল নেতাকর্মী’- শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যেটি সম্পূর্ণমনগড়া এবং ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে আমরা (দৌলতপুর উপজেলা ছাত্রদল) মনে করি। প্রতিবেদনে ছাত্রদলের পরিচয় ব্যবহার করে যেসব তথ্য পরিবেশন করা হয়েছে, তা চরম অসংলগ্ন ও হাস্যকর।
আমরা দায়িত্বের সাথে আপনাদের জানাচ্ছি, বিগত ১৫ বছর ধরে সংশ্লিষ্ট ফিলিপনগর ইউনিয়নে ছাত্রদলের কোনো কমিটি নেই। এমনকি দৌলতপুর উপজেলা ছাত্রদল দীর্ঘদিন যাবৎ এগারো সদস্যের আহ্বায়ক কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে। অথচ, প্রতিবেদক কোনো প্রকার যাচাই-বাছাই বা মাঠপর্যায়ের অনুসন্ধান নাকরে, এমনকি উপজেলা ছাত্রদলের দাপ্তরিক তথ্য না নিয়েই ছাত্রদলের নেতা-কর্মী উল্লেখ করে মনগড়া প্রতিবেদন তৈরি করেছেন।
সম্প্রতি নিহত শামীম আল জাহাঙ্গীরের বাসস্থানে তার ওপর হামলা ও হত্যার ঘটনার সময় সেখানে জমায়েত হওয়া কয়েকশত স্থানীয় মানুষের মধ্যে কাউকে-কাউকে ছাত্রদলের নেতা বা কর্মী হিসেবে পরিচয় করানো হয়েছে। যা সম্পূর্ণ অসত্য, অযৌক্তিক ও ভিত্তিহীন। পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের জন্য মানহানীকর ও সাধারণ জনগণের জন্য বিভ্রান্তিমূলক। নিজের অনুসারীদের কাছে পীর হিসেবে পরিচিতি পাওয়া শামীম আল জাহাঙ্গীর হত্যাকােণ্ডের মামলার এজাহার, চলমান তদন্ত কিংবা মানুষের মুখে-মুখেও ছাত্রদলের অংশগ্রহণের কোনো তথ্য নেই। অথচ একটি মহল উদ্দেশ্যমূলকভাবে এবং রাজনৈতিক প্রতিহিংসায় আমাদের সংগঠনের নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এমনকি বিষয়টি উল্টো দিকে প্রবাহিত করার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো ধরণের বিশৃঙ্খলা, হামলা বা হত্যাকাÐ সমর্থন করেনা। আমাদের নেতা-কর্মীরা দৌলতপুরে এ ধরণের কর্মকাণ্ডে জড়িত নয়। আমরা আমাদের অবস্থান থেকে আবারও স্পষ্টভাবে জানাতে চাই যে, প্রতিবেদনে বর্ণিত ওই ইউনিয়নে (ফিলিপনগর ইউনিয়ন) ছাত্রদলের কোনো কমিটি নেই, প্রকাশিত খবরে ব্যবহার করা নাম পদবী বানোয়াট ও অসত্য। ঘটনার আগে-পরে ছাত্রদলের কোনো নেতা-কর্মীর নূন্যতম সংশ্লিষ্টতা নেই। পরিকল্পিতভাবে আমাদের সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এই মিথ্যা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। অনতিবিলম্বে বাস্তবতা তুলে ধরে ওই দৈনিক পত্রিকার প্রিণ্ট এবং অনলাইন ভার্সনে প্রকাশিত তথ্য ভুলস্বীকার করে খবর প্রকাশের দাবি জানান দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল।
দৌলতপুর উপজেলা ছাত্রদল আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আলী আমির হামজা মিঠু শেখ, যুগ্ন আহ্বায়ক মো. মাসুদ পারভেজ রতন, যুগ্ম আহ্বায়ক মো. সরোয়ার জাহান বেনজুসহ উপজলা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী।
সংবাদ সম্মেলনে দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]