
ঝিনাইদহের কোটচাঁদপুরে মাটি টানা ট্র্যাক্টরের ধাক্কায় শাজাহান শেখ (৫৫) নামের এক বাইসাইকেল চালক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে পৌর শহরের আম বাজার মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী চায়ের দোকানদার রাজিব হোসেন বলেন, রাতে দোকানে অবস্থান করার সময় হঠাৎ ট্র্যাক্টরের সঙ্গে জোরালো বিকট শব্দ শুনতে পায়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি সড়কে এক বাইসাইকেল চালক পড়ে আছে। এ সময় আমি স্থানীয়দের সহায়তায় তাকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের ভাই মাহবুবুর রহমান বলেন, গেল দুই দিন আগে কোটচাঁদপুরের একটি ক্লীনিকে মেয়ের অপারেশন করেছেন। শুক্রবার সন্ধ্যা রাতে সেই মেয়ের জন্য ক্লীনিকে ভাত নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে কোটচাঁদপুর আম বাজার মোড়ে পৌছালে ট্র্যাক্টর ধাক্কা দেন।
শহাজান আলী একজন প্রবাসি ছিলেন। পারিবারিক জীবনে তিনি ২ ছেলে ১ মেয়ের জনক। এদিকে ঘটনার পর ঘাতক ট্র্যাক্টর ও ট্র্যাক্টর ড্রাইভার পালিয়ে গেছে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গেছে। তদন্তের পর বলা সম্ভব হবে কিভাবে ঘটনা ঘটেছে।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]