
কুষ্টিয়ার মিরপুরে শিশুদের খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এক অভিভাবক গুরুতর আহতহয়েছেন। এ ঘটনায় পুলিশ ২১ জনকে আটক করেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের বুড়ামারা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুই শিশুর মধ্যে খেলা নিয়েহাতাহাতি হয়। এ ঘটনার জেরে এক শিশুর অভিভাবক অপর পক্ষের কাছে বিষয়টি জানতে গেলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষ বাঁধে। এতে প্রতিপক্ষের হামলায় এক অভিভাবক গুরুতর আহত হন।
আহত ব্যক্তিকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষের ঘটনার পর পুলিশ অভিযানচালিয়ে দেশীয় অস্ত্রসহ ২১জনকে আটক করে থানা হেফাজতে নেয়।
এবিষয়ে মিরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, শিশুদের মারামারিকে কেন্দ্র করে গ্রামে দুই পক্ষের বিরোধ সৃষ্টি হয় এবং পরবর্তীতে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এক পক্ষ মামলা দায়ের করেছে। সেই মামলার ভিত্তিতে ২১ জনকে আটক করা হয়েছে।যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]