খুলনায় প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে খুন
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০১:২০
খুলনায় প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে খুন
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনার ফুলতলা উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাব্বির নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দামোদর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাব্বিরের সঙ্গে আরেক যুবকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাব্বির। এতে তার পেটে গুরুতর জখম হয়ে নাড়িভুঁড়ি বের হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহত যুবক ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের বাসিন্দা মোস্তফার ছেলে সাব্বির। আহত যুবকের নাম নীরব। তিনিও ওই এলাকার বাসিন্দা। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবীর সিদ্দিকী শুভ্র জানান, হামলাকারী এবং যারা হতাহত হয়েছেন তারা একে অপরের বন্ধু। প্রাথমিকভাবে জানা গেছে- ৪ থেকে ৫ দিন আগে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ বিরোধের জের ধরে আজ এই ঘটনা ঘটেছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com