চুয়াডাঙ্গায় বজ্রাঘাতে স্কুল ছাত্রসহ নিহত ২
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ২৩:০৭
চুয়াডাঙ্গায় বজ্রাঘাতে স্কুল ছাত্রসহ নিহত ২
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ও জীবননগর উপজেলায় বজ্রাঘাতে স্কুলছাত্র আজিম উদ্দিন (১৪) ও কৃষক রাসেল উদ্দিন (২৫) নামে দু’জনের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে পৃথক স্থানে এ ঘটনা ঘটে।


নিহত আজিম উদ্দিন দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে এবং মেমনগর বিডি হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র। আর নিহত কৃষক রাসেল উদ্দিন জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের রেজাউল হোসেনের ছেলে।


এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আজিম উদ্দিন তার বাবার জন্য দামুড়হুদা উপজেলার পারকৃষ্টপুর গ্রামের মাঠে খাবার নিয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। তাজিমুল বাবাকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে বালিগাদার মাঠে পৌঁছালে তার উপর বজ্রপাতের ঘটনা ঘটে। এতে আজিম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।


এছাড়া একই সময় জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের রাসেল উদ্দিন বাড়ির পার্শ্ববর্তী মাঠে কৃষি জমি থেকে তামাকের জ্বালানি সংগ্রহ করছিল। এ সময় তার উপর হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।


দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com