মোরেলগঞ্জে স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ২১:২৫
মোরেলগঞ্জে স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জে স্লুইস গেটের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার তেলিগাতী ইউনিয়নের মিস্ত্রীডাঙ্গা গ্রামে পানি নিষ্কাশনের জন্য স্লুইস গেটের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার শত শতনারী-পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।


মানববন্ধনকারীরা জানান, বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে থেকেদীর্ঘদিন জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে জমিতে সময়মতো ফসল ফলানো সম্ভব হয় না। অনেক বীজতলার বীজ নষ্ট হয়ে যায়, আবার কখনো জমি অনাবাদি পড়ে থাকে। এতে কৃষকরা আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়ছেন।


কৃষক জাহাঙ্গীর হাওলাদার বলেন, আমাদের একমাত্র ভরসা এই জমি। কিন্তু পানি না নামায় বছরের পর বছর ঠিকমতো চাষ করতে পারি না। সংসার চালানো কঠিন হয়ে যায়। মানববন্ধন থেকে মাষ্টার অম্বরেশ তালুকদার দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


ইউপি সদস্য মো. খলিল হাওলাদার এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিআকর্ষণ করে বলেন, জলাবদ্ধতার কারনে আমাদের গ্রাম থেকে সহজে কেউ মেয়ে বিবাহ করতে অথবা বিবাহ দিতে চায়না। এ অবস্থা থেকে আমরা পরিত্রান চাই।


স্থানীয়দের দাবি, কৃষকদের বাঁচাতে হলে তাদের সমস্যাগুলো গুরুত্ব দিয়ে সমাধান করতে হবে। পানি নিষ্কাশনে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে এবং এর প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতেও।


মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির সমর্থনে একটি মিছিল বের করেন।


বিবার্তা/রাজু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com