
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শনিবার (৭ ফেব্রুয়ারি) দলীয় সফরে সিলেট আসছেন। তার আগমনকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যতিক্রমী ও কিছুটা অদ্ভুত স্লোগানসংবলিত ব্যানার-ফেস্টুন টানানো হয়েছে, যা নগরবাসীর দৃষ্টি কেড়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ব্যানারগুলোতে দেখা যায় লেখা রয়েছে, ‘আওয়ার দাদু ইজ কামিং’, ‘ওয়েলকাম, আওয়ার দাদু ইজ দ্য নেক্সট পিএম, ইনশা-আল্লাহ’ এবং ‘উইনটার ইজ কামিং’।
হলিউডের জনপ্রিয় ওয়েব সিরিজ গেম অব থ্রোনস-এর আদলে তৈরি এসব ব্যানারে তলোয়ার হাতে ডা. শফিকুর রহমানের ছবি ব্যবহার করা হয়েছে। তলোয়ারের সঙ্গে দাঁড়িপাল্লার প্রতীক এবং নেকড়ের ছবিও দেখা গেছে।
নগরীর নাইওরপুল পয়েন্ট, চৌহাট্টা, সরকারি আলিয়া মাদরাসা মাঠ, জিন্দাবাজারসহ বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি ও গাছের ডালে এসব ব্যানার ফেস্টুন ঝুলতে দেখা গেছে। অভিনব উপস্থাপনার কারণে অনেকের মধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।
এ বিষয়ে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, এসব ব্যানারের বিষয়ে তারা অবগত। প্রাথমিকভাবে জানতে পেরেছেন, জেন-জি প্রজন্মের তরুণরা উদ্যোগ নিয়ে এগুলো টানিয়েছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]