
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-৩ আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই অংশ হিসেবে মোংলায় ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থনে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শ্রমিক সংঘ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
মিছিলে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসনের বিএনপির ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
এছাড়া বাগেরহাট জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, গোলাম নুর জনি, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এমরান হোসেন, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]