নরসিংদীতে দুই গ্রামবাসীর সংঘর্ষ, গুলিতে স্কুলছাত্র নিহত
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৭
নরসিংদীতে দুই গ্রামবাসীর সংঘর্ষ, গুলিতে স্কুলছাত্র নিহত
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর রায়পুরায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সপ্তম শ্রেনির এক স্কুল ছাত্র নিহত হয়েছে।


বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম ওই এলাকার সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী।


স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সায়দাবাদ চরাঞ্চলে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে এক পক্ষের ছোড়া গুলিতে মুস্তাকিম গুলিবিদ্ধ হয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। নিহতের পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com