সুনামগঞ্জে বিএনপির ১৪ নেতা বহিষ্কার
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬
সুনামগঞ্জে বিএনপির ১৪ নেতা বহিষ্কার
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেয়ার অভিযোগে সুনামগঞ্জে বিএনপির বিভিন্ন ইউনিটের ১৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের অভিযোগের আবেদনের প্রেক্ষিতে এ বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।


মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য অ্যাডভোকেট আব্দুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বহিষ্কৃত নেতারা হলেন- দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. বকুল মিয়া, দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য ফরিদ উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সদস্য উছমান গণি, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রমজান আলী, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সদস্য সুকেশ দেবনাথ, ধনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সদস্য বুরহান উদ্দিন, বিশ্বম্ভরপুর জাতীয়তাবাদী সৈনিক দলের সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান তালুকদার এবং ফতেহপুর ইউনিয়ন বিএনপির সদস্য মোজাম্মিল হক।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com