সাভারে চন মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫
সাভারে চন মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে বিপুল পরিমান মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প।


সোমবার (২ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসষ্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী হলো ফিরোজ ও সুজন।


হেমায়েতপুর আর্মি ক্যাম্প জানায়, ভোর রাতে গোপন সংবাদের ভিতিত্বে সেখানে অভিযান পরিচালনা করেন হেমায়েতপুর সেনাবাহিনী ক্যাম্প। এসময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে এসময় ২০ লিটার বিদেশী মদ, ২৫০ গ্রাম গাঁজা, ৬টি কাঁচি, ৪টি ইয়াবা সেবনের পাত্র, ৪টি যৌন উদ্দীপক ট্যাবলেট এবং অপরাধ সংশ্লিষ্ট তথ্য সংরক্ষিত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতদের একজন পূর্বে মাদক ও পর্নোগ্রাফি সংক্রান্ত একাধিক মামলার আসামি এবং স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পরে সকালে আটককৃত দুই ব্যক্তিকে উদ্ধারকৃত সকল আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।


এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান আর্মি ক্যাম্প।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com