
রাজবাড়ীর পাংশা অবৈধ ভাবে টিনের চিমনি দিয়ে ইটভাটা চালানোর অপরাধে ভাটা মালিককে ৫০ হাজার অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী জান্নাত-শামীম ব্রিকস (জে.এস.বি) ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক বলেন, বিভিন্ন অপরাধে ''জে.এস.বি'' ব্রিকস নামক একটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৯ এর ৫(৩) ধারা লঙ্ঘন ১৫ (২) ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় ভাটা মালিককে। একই সাথে ভাটাটির ড্রাম চিমনি (অবৈধ) ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় এবং ভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ বিষয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক বলেন, দীর্ঘদিন ধরে ভাটা মালিক অবৈধ ভাবে টিনের চিমনি দিয়ে ইট পোড়াতেন।আজ সেখানে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। এসময় ভাটা মালিককে জরিমানা ও টিনের চিমনি ভেঙে দিয়েছে।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]