দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদিলেন আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৩
দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদিলেন আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান করেছেন আসাদুল হক (৩৫) নামে এক যুবক। সে আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন
চৌধুরীর কর্মী ছিলেন এবং তার পক্ষে ভোটও করেছেন।


রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুরের মোহাম্মদপুর ভাঙ্গাপাড়া গ্রামের নিজ বাড়িতে আসাদুল হক দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান করেন। সে
একই গ্রামের ফজুর ছেলে।


কুষ্টিয়া-১ আসনের বিএনপি দলীয় প্রার্থী ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ¦ রেজা আহমেদ বাচ্চুমোল্লা দুধ দিয়ে আসাদুল হককে গোসল করিয়ে বিএনপিতে যোগদান করান। এসময় দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শহিদ সরকার মঙ্গল, রামকৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজুল হকসহ বিএনপি দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে।


বিএনপিতে যোগদানের বিষয়ে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদেরচেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, আসাদুল হক আওয়ামী লীগ দলীয় সাবেক উপজেলা চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর কর্মী ছিল এবং তার পক্ষে ভোটও করেছে। শুনলাম সে আজ দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ দিয়েছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com