
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আমির হোসেন নামে বিএনপির এক কর্মীকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে আড়াইহাজার চৌরাস্তা থেকে বাড়ি যাওয়ার পথে এই ঘটনা ঘটে।
আমির হোসেন আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদি এলাকার বাসিন্দা। এ ঘটনায় তিনি আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক ৮টার দিকে আড়াইহাজার চৌরাস্তা থেকে বাড়ির উদ্দেশে গাড়ি নিয়ে রওয়ানা দেন আমির হোসেন। গাড়িটি আড়াইহাজারের বাইপাস সড়কে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে করে এসে দুজন তার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে।
এ সময় চালকের আসনে বসা বিএনপি কর্মী আমির হোসেন অল্পের জন্য বেঁচে যান। পরে তিনি গাড়ি থামিয়ে দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করতে চেষ্টা চলছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]