অভাব ঘোচাতে ঢাকায় এসে মধ্যযুগীয় নির্যাতনের শিকার শিশু মোহনা
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৮
অভাব ঘোচাতে ঢাকায় এসে মধ্যযুগীয় নির্যাতনের শিকার শিশু মোহনা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ার শিশু মোহনা উত্তরায় গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। এঘটনায় শিশুটিকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


শিশুটির পরিবার জানায়,পরিবারের অভাব ঘোচাতে আশুলিয়ার শিশু সম্প্রতি উত্তরার একটি বাড়িতে গৃহকর্মীর কাজ যায়। পরে কিছুদিন পরেই ওই গৃহকর্মীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শুরু করেন বাড়ির মালিক। পরে শিশুটি ধীরে ধীরে অসুস্থ হলে তাকে দ্রুত পরিবারের কাছে পাঠানো হয়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। এঘটনায় শিশুটির নির্যাতনকারীদের কঠোর শাস্তি দাবি করেছেন পরিবারের সদস্যরা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com