কোটচাঁদপুরে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১৪:০৭
কোটচাঁদপুরে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাক চাপায় আনিসুজ্জামান আনিস (৪৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।


মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে কোটচাঁদপুর শহরের বলুহর বাসস্ট্যান্ড এলাকায় তালমিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিস কোটচাঁদপুর থানায় ওয়ারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, আনিস সকালে মহেশপুরের ভাড়া বাসা থেকে কোটচাঁদপুর থানায় ডিউটিতে যাচ্ছিলেন। পথিমধ্যে তালমিল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


কোটচাদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানায়, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা যাচাই করা হচ্ছে। পুলিশ ট্রাকটি জব্দ করলেও ট্রাকের চালক পালিয়ে যায়। তাকে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com