
খুলনায় জজ আদালতের সামনে দুইজনকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে দুইজন নিহত হয়েছেন।
রবিবার (৩০ নভেম্বর) আদালতের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় একজন চা দোকানি নাম প্রকাশ না করার শর্তে জানান, আদালত চত্বর থেকে বের হয়ে যাওয়ার সময় দুজনের ওপর বেশ কয়েকজন গুলি চালায় ও কয়েকজন চাপাতি দিয়ে শরীরে আঘাত করে পালিয়ে যায়। লোকজন উদ্ধার করে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, মহানগর ও দায়রা জজ আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আসেন রূপসার বাগমারা এলাকার রাজন ও হাসিব। হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা করে সন্ত্রাসীরা। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন। হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]