নরসিংদীর
রায়পুরায় দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ২২:০৪
রায়পুরায় দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর রায়পুরায় দুটি বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ দ্ইু যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।


শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।


গ্রেপ্তারকৃতরা হলো- রায়পুরা থানার দক্ষিণ মির্জানগর এলাকার আবু সাত্তারের ছেলে মো. আকাশ ও নরসিংদী সদর থানার বানিয়াছল এলাকার ফজলু মিয়ার ছেলে মো: রাসেল।


এর আগে বৃহস্পতিবার রাতে রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের আশারামপুর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে দুটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও দুটি মোবাইল ফোনসহ তাদের গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, রায়পুরা থানার উপপরিদর্শক কাজী কামাল মিয়া সঙ্গীয় ফোর্স সহ রাত্রিকালীন দায়িত্ব পালনের সময় দুই যুবক অস্ত্রসহ সিএনজিচালিত অটোরিকশা যোগে নরসিংদী থেকে রায়পুরার দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আশারামপুর এলাকার সড়কে অবস্থান নেয় পুলিশ। এসময় সিএনজিচালিত অটোরিকশাটিকে থামানোর জন্য সংকেত দিলে দুইজন অটোরিকশাটি থেকে নেমে পালানোর চেষ্টা করে।


এ সময় দুটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও দুটি মোবাইল ফোনসহ মো. আকাশ ও মো. রাসেলকে আটক করা হয়।


অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, অস্ত্র ও গুলিসহ আটকের ঘটনায় রায়পুরা থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুইজনের মধ্যে রাসেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, ডাকাতির চেষ্টাসহ মোট ৯টি মামলা রয়েছে।


বিবার্তা/কামরুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com