শিরোনাম
সোনাতলায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৬, ২১:৪৮
সোনাতলায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার সোনাতলা উপজেলায় ট্রেনের ধাক্কায় নয়া মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন।


শনিবার বিকেলে উপজেলার মাগুরাদহ রেল ব্রিজে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সোনাতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ব্রিজের নিচের পানি থেকে নিহতের লাশ উদ্ধার করেন।


স্থানীয় লোকজন জানান, উপজেলার সুজাইতপুর গ্রামের নয়া মিয়া বাড়ি থেকে হেঁটে রেললাইনের পাশ দিয়ে সোনাতলা সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাগুরাদহ রেলের ব্রিজে ওঠামাত্রই সোনাতলা স্টেশন থেকে ছেড়ে যাওয়া সান্তাহারগামী ২০ ডাউন মেইল ট্রেনের ধাক্কায় বৃদ্ধ ব্রিজের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


শনিবার সন্ধ্যায় বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার বেনজুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।


বিবার্তা/রাহাত/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com