
রাজশাহীতে উৎসবমুখর ও শ্বাসরুদ্ধকর ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজশাহী পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে বগুড়া জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী জেলা দল।
জেলা পুলিশ, রাজশাহীর সার্বিক আয়োজনে প্রতিযোগিতাটি সম্পন্ন হয়। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। তিনি বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন,কাবাডি আমাদের জাতীয় খেলা। এই ঐতিহ্যের ধারাকে টিকিয়ে রাখতে এবং পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক দক্ষতা বৃদ্ধিতে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।" তিনি বিজয়ী ও রানার আপ উভয় দলকেই অভিনন্দন জানান।
সমাপনী অনুষ্ঠানে রাজশাহী জেলা পুলিশ ও রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচ উপভোগ করতে মাঠে দর্শকদের ঢল নামে।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]