যে দোয়া পাঠে মিলবে জান্নাতের বিশেষ সুসংবাদ
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১০
যে দোয়া পাঠে মিলবে জান্নাতের বিশেষ সুসংবাদ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

আল্লাহর সন্তুষ্টি লাভ করে চিরস্থায়ী জান্নাতের অধিকারী হওয়াই মুমিনের জীবনের চূড়ান্ত সাফল্য। আর এই মহাসাফল্যের পথে এগিয়ে যেতে এমন কিছু ছোট ছোট আমল রয়েছে, যার প্রতিদান অত্যন্ত বড়।


তাইতো রাসুলুল্লাহ (সা.) উম্মতকে একটি সংক্ষিপ্ত অথচ অত্যন্ত অর্থবহ দোয়া শিখিয়েছেন। কেউ যদি আন্তরিক বিশ্বাসের সঙ্গে এই দোয়া পাঠ করে, তার জন্য এসেছে জান্নাতের বিশেষ সুসংবাদ। দোয়াটি হলো,
رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ رَسُولًا


উচ্চারণ : রদিতু বিল্লাহি রব্বা, ওয়া বিল-ইসলামি দিনা, ওয়া বিমুহাম্মাদির রাসুলা।


অর্থ : আমি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দ্বিন হিসেবে এবং মুহাম্মদ (সা.)-কে রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছি।


হাদিস : হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি বলবে—আমি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দ্বিন হিসেবে এবং মুহাম্মদ (সা.)-কে রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছি, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ১৫২৯)


সকাল-সন্ধ্যায় তিনবার পাঠের ফজিলত


এ দোয়ার আরেকটি বর্ণনায় সকাল ও সন্ধ্যায় তিনবার পাঠের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। হজরত সাওবান (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় তিনবার এই দোয়া পাঠ করবে, কিয়ামতের দিন তাকে সন্তুষ্ট করা আল্লাহর জন্য অবধারিত হয়ে যাবে। (তিরমিজি, হাদিস: ৩৩৮৯)


আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দোয়ার মর্ম উপলব্ধি করে আমল করার এবং জান্নাত লাভের তাওফিক দান করুন।


আমিন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com