আওয়ামী লীগকে আর মিছিল করে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না: সালাউদ্দিন
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১৮:১৮
আওয়ামী লীগকে আর মিছিল করে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না: সালাউদ্দিন
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

আওয়ামী লীগকে আর কোনো মিছিল করে কোন প্রকার বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য (এমপি) ডা. দেওয়ান মো. সালাউদ্দিন।


শুক্রবার (৭ আগস্ট) সাভারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লায়ন মো. খোরশেদ আলমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সাভার থানা বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বলেন, সাভারে আওয়ামী লীগকে আর কোনো মিছিল করে কোন প্রকার বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।


শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com