
প্রতিবার বাজেটের পর আন্দোলন হলেও এবার তা হয়নি, দ্রব্যে মূল্যের দাম বৃদ্ধি পায়নি, কেননা বিএনপি সরকার জনগণের সরকার, ছাত্র-ছাত্রীদের সরকার, গরিবের সরকার। এবং এ সরকার গরিবদের জন্য সবধরনের ব্যবস্হা করছেন বলে মন্তব্য করেছেন ঢাকা-২ এর সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।
রবিবার (২৮ জুন) সকালে সাভারের হেমায়েতপুর তেঁতুলঝোড়া কলেজ এর ২০২৬- সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, শিক্ষকরা যে শতভাগ বেতন পাচ্ছেন, তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেন এবং পরে বেগম খালেদা জিয়া শতভাগ বেতন নির্ধারন করেন। বাংলাদেশের ইতিহাসের এবার সবচেয়ে বেশী বাজেট দেয়া হয়েছে শিক্ষাখাতে। এছাড়া বাজেটে এবার হার্টের রিং এর দাম অর্ধেক করা হয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আমান উল্লাহ আমান বলেন, বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে হবে, শিক্ষকদের মুখ উজ্জ্বল করতে হবে, এলাকার মুখ উজ্জ্বল করতে তোমাদেরকে ভালো ফলাফল করতে হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যতে।
তেঁতুলঝোড়া কলেজ অধ্যক্ষ ইউনুস আল মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক হাজী মো. আব্দুল আজিজ ছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এবার কলেজটির এইচএসসি ২৬তম ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং কলেজটির ২০৫ জন শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছেন।
এ সময় বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপহার বিতরণ করা হয়।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]