
যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৫ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক স্মরণসভায় এই আহ্বান জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের আগে থেকেই একটি দল গণতন্ত্র নিধনে লিপ্ত রয়েছে। এমন শক্তির উত্থান হয়েছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তাদের প্রতিহত করতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘ আন্দোলন ও অভ্যুত্থানের পর অর্জিত গণতান্ত্রিক সুযোগকে নস্যাৎ করতে এবং দেশে নৈরাজ্য ছড়াতে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে। গণতন্ত্রকে রক্ষা করতে এবং দেশের সংকটময় মুহূর্তে চক্রান্তকারীদের চিহ্নিত করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে জনরায় নিয়ে ক্ষমতায় আসায় বিশ্বাসী। এ সময় নির্বাচনের পর একটি দল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নানা রকম বুলিংয়ে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করে তাদের বিরুদ্ধে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এদিন আলোচনা সভায় বক্তারা ফেনীর প্রয়াত বিএনপি নেতা মাহবুবুল আলম তারার কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]